প্রশ্ন:মুহতারাম! আমার গ্রামের একজন মধ্যবয়সী ব্যক্তির ১০টি গরু আছে। সবগুলোর বয়স দুই-তিন বছরের বেশি হবে। যার দাম দশ থেকে পনেরো লক্ষ টাকা হবে। তাঁকে একবার বললাম, গরুর যাকাত আদায় করেছেন? তিনি উত্তরে বললেন, আমি এগুলো ব্যবসার নিয়তে ক্রয় করিনি। তাই যাকাত আসবে না। জানার বিষয় হলো, এত বিশাল সম্পদের মালিক হওয়ার পরও তাঁর ওপর যাকাত আসবে না? তাঁর এই কথার গ্রহণযোগ্যতা কতটুকু? আর গরুর ওপর কি যাকাত আসে না?
নিবেদক:মোঃ রাকিবুল ইসলাম।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে গৃহপালিত পশু ব্যবসার নিয়তে ক্রয় না করলে তাতে যাকাত আবশ্যক হয় না। সুতরাং প্রশ্নোক্ত সুরতে যেহেতু উক্ত ব্যক্তি তাঁর গৃহপালিত ১০টি গরু ক্রয় করার সময় ব্যবসার নিয়ত করেননি, তাই তাতে যাকাত আবশ্যক হবে না।
রেফারেন্স:হেদায়া ২/৮, বুশরা।ফিকহুল হানাফি ১/৩৫৮, দারুল কলম।ফাতাওয়ায়ে মাহমুদিয়া ১৪/১৪৩।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল