প্রশ্ন:মুহতারাম! রাজীব সাহেব একজন ব্যবসায়ী। তাঁর দোকানে প্রায় পাঁচ লক্ষ টাকার পণ্য আছে। তিনি ব্যবসায়িক কাজেও ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা ঋণ নিয়েছেন। এখন জানার বিষয় হলো, তাঁর ওপর যাকাত আসবে কি না? এলে কেন? না এলে কেন? বিস্তারিত ইল্লতসহ জানাবেন।

নিবেদক:আব্দুল্লাহ আল মামুন, মাগুরা।


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ি দৃষ্টিতে ব্যবসার জন্য কৃত ঋণ দ্বারা যাকাতযোগ্য জিনিস (যেমন—ব্যবসায়িক পণ্য ইত্যাদি) ক্রয় করা হলে, উক্ত ঋণ সমষ্টিগত সম্পদ থেকে বাদ দেওয়া হয়। আর যাকাতের অনুপযুক্ত জিনিস (যেমন—কারখানার মেশিন ইত্যাদি) ক্রয় করা হলে উক্ত ঋণকে সমষ্টিগত সম্পদ থেকে বাদ দেওয়া হয় না।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে রাজীব সাহেব ঋণের টাকা দ্বারা যাকাতযোগ্য জিনিস ক্রয় করে থাকলে উক্ত ঋণ তাঁর সমষ্টিগত সম্পদ থেকে বাদ দেওয়ার পর বাকি পাঁচ লক্ষ টাকার পণ্য নিসাব পরিমাণ হওয়ায় তাঁর ওপর যাকাত আসবে। আর যাকাতের অনুপযুক্ত জিনিস ক্রয় করে থাকলে তাঁর সমষ্টিগত সম্পদে যাকাত আসবে।

রেফারেন্স:রদ্দুল মুহতার ৩/১৭৬, যাকারিয়া বুক।মুহিতুল বুরহানি ৩/২২৮, মাজলিসুল ইলমি।ফিকহি মাকালাত ৩/১৫৬, জমজম বুক।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল