প্রশ্ন:মুহতারাম! জনাব ফুরকান সাহেব একজন ধনী ব্যবসায়ী। তিনি ৫০ লক্ষ টাকা দিয়ে বাড়ি করার লক্ষ্যে একটি জায়গা ক্রয় করেন। পাঁচতলাবিশিষ্ট একটি ভবন নির্মাণ করা তাঁর ইচ্ছা। এতে তাঁর দেড় কোটি টাকার প্রয়োজন। কিন্তু ভবন নির্মাণের জন্য তাঁর কাছে রয়েছে মাত্র ৫০ লক্ষ টাকা। তাই তিনি চিন্তা করলেন, উক্ত ৫০ লক্ষ টাকায় শহরে জায়গা কিনে রাখবেন। দাম বাড়লে কয়েক বছর পর বিক্রি করে পাঁচতলা ভবন নির্মাণ করবেন। জানার বিষয় হলো, তাঁর ক্রয়কৃত জায়গার মূল্যের ওপর যাকাত আসবে কি না? জানিয়ে বাধিত করবেন।

নিবেদক:মোহাম্মদ মুফিজুল ইসলাম।


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিতে বিক্রি করে মুনাফা লাভের উদ্দেশ্যে জমি ক্রয় করলে সেই জমির মূল্যের ওপর যাকাত ওয়াজিব হয়।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে ফুরকান সাহেব জায়গাটি মুনাফা লাভের উদ্দেশ্যে ক্রয় করার কারণে সেই জায়গার মূল্যের ওপর যাকাত দিতে হবে।

রেফারেন্স:নাহরুল ফায়েক ২/৪১৫, দারুল আইমান।ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/২৩৪, যাকারিয়া বুক।আহসানুল ফাতাওয়া ৪/২৯৫, যাকারিয়া বুক।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল