প্রশ্ন:মুহতারাম! জনৈক ব্যক্তি এক লক্ষ টাকা ঋণী এবং দরিদ্র। আমার ৩০ লক্ষ টাকার বাণিজ্যিক পণ্যের ওপর যাকাত ওয়াজিব হয়েছে। হিসাব করে ৭৫,০০০ টাকা যাকাতস্বরূপ উক্ত ব্যক্তিকে প্রদান করি। এরপর একজন আলেম বলেন, এক ব্যক্তিকে রুপার নিসাব পরিমাণ টাকার অতিরিক্ত যাকাত প্রদান করা ঠিক নয়; বরং একাধিক ব্যক্তিকে প্রদান করা উচিত। সুতরাং আপনার কাজটি ঠিক হয়নি। জানার বিষয় হলো, উক্ত আলেম কি সঠিক বলেছেন? এক্ষেত্রে উত্তম পদ্ধতি কী? বিস্তারিত জানাবেন।

নিবেদক:নাজমুস সাকিব।


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিতে সাধারণত নিসাব পরিমাণ অর্থ যাকাত হিসেবে প্রদান করা মাকরূহ। তবে ঋণগ্রস্ত ব্যক্তিকে তাঁর ঋণ পরিশোধের জন্য যেকোনো পরিমাণ অর্থ যাকাত হিসেবে দেওয়ার সুযোগ আছে।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে এক লক্ষ টাকা ঋণী জনৈক ফকিরকে ৭৫,০০০ টাকা যাকাতস্বরূপ প্রদান করা সহিহ হয়েছে। এ ব্যক্তির ক্ষেত্রে উক্ত আলেমের কথা যথার্থ নয়।

রেফারেন্স:বাদায়েউস সানায়ে ২/৫০২, দারুল হাদিস।বিদায়াতুল মুবতাদি ২/৭৮, বুশরা।মুহিতুল বুরহানি ৩/২১৯, মাজলিসুল ইলমি।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল