মুহতারাম! একজন ইমাম নামাজ শুরু করার সময় মহিলার ইমামতির নিয়ত করেন নি। হাত বাঁধার পর এটা মনে আসলো, তখন মহিলার ইমামতির নিয়ত করলেন। এখন জানার বিষয় হল এমতাবস্থায় মহিলার ইন্ডেদা সহীহ হবে কি?
নিবেদক: মুহাম্মাদ আশরাফ জিয়া
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে যে সকল মসজিদে মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা আছে সেখানে মহিলাদের নামাজ সহীহ হওয়ার জন্য ইমাম সাহেব তাদের নিয়ত করা শর্ত নয়। হ্যাঁ, যে মসজিদে মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা নেই কিংবা যত্রতত্র যেখানে মহিলাদের দাঁড়ানোর স্থান নির্দিষ্ট নয় সেখানে মহিলাদের নামাজ সহিহ হওয়ার জন্য ইমাম সাহেব পৃথকভাবে তাদের নিয়ত করার শর্ত।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রটি মহিলাদের বিশেষ ব্যবস্থা সম্পন্ন মসজিদ হলে সেখানে ইমাম সাহেবের জন্য মহিলাদের নিয়ত করা শর্ত নয়। তাই নামাজ শুরু করার সময় পৃথক নিয়ত না করলেও মহিলাদের নামাজ শুদ্ধ হয়ে যাবে। এর ব্যতিক্রম হলে যথাস্থানে নিয়ত না করায় পরবর্তী নিয়তটি অকার্যকর হয়ে মহিলাদের নামাজ শুদ্ধ হবে না।
উল্লেখ্য: মহিলাদের জামাতের নামে দূর-দূরান্ত থেকে নারীদের জামাতের সমাগম একটি ফেতনার দরজা খুলে দেওয়ার ব্যবস্থা, বিধায় তা বর্জনীয়।
আল মুহীতুল বুরহানী ২/২৫ বাদায়িউসসানায়ে ১/৩৩০ আল ফিকহুল হানাফি ফী ছাওবিহীল জাদীদ ১/২০১)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল