প্রশ্ন:জনাব হাসান সাহেব তাঁর যাকাতের টাকা দেওয়ার জন্য এক দরিদ্র পরিবারে গেলেন এবং তাদেরকে যাকাতের টাকা প্রদান করলেন। উক্ত পরিবার এই যাকাতের টাকা দিয়েই হাসান সাহেবের মেহমানদারি করল। জানার বিষয় হলো, নিজ যাকাতের টাকা দিয়ে মেহমানদারি করার কারণে হাসান সাহেবের যাকাত আদায়ে কোনো সমস্যা হবে কি? এবং তাঁর জন্য তা খাওয়া জায়েয হবে কি না? ইল্লতসহ জানাবেন।

নিবেদক:মুসলেহ উদ্দিন।


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিতে যাকাতযোগ্য ব্যক্তিকে নিঃশর্তভাবে যাকাতের অর্থের মালিক বানিয়ে দেওয়ার দ্বারা যাকাত আদায় হয়ে যায়। সুতরাং প্রশ্নোক্ত সুরতে হাসান সাহেব যদি নিঃশর্তভাবে ওই পরিবারকে যাকাত প্রদান করেন, তাতে তাঁর যাকাত আদায় হয়ে গেছে। পরবর্তীতে তারা সেই অর্থে তাঁকে মেহমানদারি করালেও যাকাত আদায়ের কোনো সমস্যা হবে না। তাঁর জন্য সেই মেহমানদারি গ্রহণ করা জায়েয হবে।

রেফারেন্স:আবু দাউদ, হাদিস নং ১৬৩৪।ফাতহুল বারি ৯/৪১৪, দারুল ফিকর।ফাতাওয়ায়ে তাতারখানিয়া ৩/১৯৯, ফারুকিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল