প্রশ্ন:মুহতারাম! বাংলাদেশের বিভিন্ন কর্তৃপক্ষ থেকে এলান দেওয়া থাকে যে, যে যত বেশি যাকাত উসুল করবে, তাকে সেই পরিমাণ কমিশন দেওয়া হবে। জানার বিষয় হলো, যাকাত উসুলকারী শতকরা হারে যাকাতের টাকা থেকে কমিশন নিতে পারবেন কি না? এক্ষেত্রে যাকাতদাতার যাকাত আদায় হবে কি? বিস্তারিত জানাবেন।
নিবেদক:মোঃ মিনহাজুল ইসলাম।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে কোনো ব্যক্তি যাকাত গ্রহণে উপযুক্ত কারও থেকে উকিল নিযুক্ত হলে, যাকাত উসুলকারীকে তাঁর কাজের বিনিময়ে যাকাতের টাকা দিতে পারবেন। এক্ষেত্রে উকিলের তাসাররুফ মুআক্কিলের তাসাররুফের নামান্তর।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে বর্ণিত কর্তৃপক্ষগণ দরিদ্রদের পক্ষ থেকে সমস্ত তাসাররুফের উকিল হওয়ার পর যাকাত উসুল করে উসুলকারীকে তাঁর কাজের বিনিময়ে পার্সেন্টেজ হারে যাকাতের টাকা দিতে পারবেন এবং যাকাতদাতাদের যাকাতও আদায় হয়ে যাবে।
রেফারেন্স:ইনায়া আলা হামিশিল ফাতহ ৩/২৯৫, যাকারিয়া।বিনায়া ৩/৪৪৯, আশরাফিয়া।জাওয়াহিরুল ফিকহ ৩/৩১৯, দারুল উলুম করাচি।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল