একদা আমাদের গ্রামে ইমাম ও মুক্তাদির মাঝে মতানৈক্য দেখা দেয় যে, নামায কি তিন রাকাত হয়েছে? নাকি চাররাকাত। কেউ কোন ধরনের সিদ্ধান্তে পৌঁছতে না পারায় সবাই মিলে মুফতি নোমান সাহেবের নিকট আসেন। তিনি সবাইকে বুঝিয়ে সুজিয়ে বলেন যে, দেখ কম হওয়াটাই হল ইয়াক্বীনি। তাই আমরা المحصل على الأقل متيقن এর উপর ভিত্তি করে নামায তিন রাকাত হয়েছে বলে মনে করে, নামায পুনরায় পড়ে নিব।

জানার বিষয় হল, ইমাম ও মুক্তাদির মাঝে মতানৈক্য দেখা দিলে, তার শরয়ী সমাধান কি হবে?

নিবেদক: মোহাম্মদ আব্দুল্লাহ ফয়সাল

الجواب بملهم الصدق والصواب

শরয়ী দৃষ্টিতে নামাজে সন্দেহ সৃষ্টি হলে, সন্দেহ দূর করে একীনের উপর আমল করা আবশ্যক।

সুতরাং নামাজের রাকাত সংখ্যা নিয়ে ইমাম ও মুক্তাদীদের মাঝে মতানৈক্য দেখা দিলে, ইমামের কথাই ধর্তব্য হবে। যদি তিনি একীনের সাথে বলে থাকেন, কিংবা সন্দিহান অবস্থায়ও যদি কোন মুক্তাদির কথা তার সাথে মিলে যায়। অন্যথায় মুসল্লিদের কথা ধর্তব্য হবে।

বি. দ্র. ইখতেলাফের সুরতে একজনের একীন হওয়াটা আরেকজনের একীনের কারণে বাতিল হবে না। বরং প্রত্যেকে স্বীয় একীনের উপর আমল করবে।

(ফতোয়ায়েগামী ২/৬৭৯ জাকারিয়া। ফতোয়ায়েকাজী খান ১/৬৭ জাকারিয়া (আহসানুল ফতোয়া ৩/২৬৬-২৬৭ জাকারিয়া।)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা।

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল