প্রশ্ন:মুহতারাম! আমার এক ভাই ডিলারশিপের ব্যবসা করেন। কোম্পানি থেকে মাল কিনে দোকানে দোকানে বিক্রি করেন। দোকানে বিক্রি করা অধিকাংশ মালামালের টাকা বাকি রাখতে হয়। এভাবে প্রায় ১০-১২ লাখ টাকা বাকি দিয়েছেন। ওই বাকিতে বিক্রি করা টাকার ওপর কি যাকাত দিতে হবে? যেহেতু টাকাটা তাঁর হাতে নেই, অন্য মানুষের হাতে রয়েছে।

নিবেদক:মাকসুদ হাসান।

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ি দৃষ্টিতে পণ্যের বাকি বিক্রয়মূল্য قَوِيٌّ دَيْنٌ’ তথা শক্তিশালী ঋণের শ্রেণিভুক্ত। নিসাব পরিমাণ মালের মালিক হওয়ার শর্তে বছরান্তে এ জাতীয় ঋণের ওপর মৌলিকভাবে যাকাত আবশ্যক হয়ে যায়। তবে হস্তগত হওয়ার পূর্বে উক্ত যাকাত আদায় করা আবশ্যক নয়।

অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ভাইয়ের ব্যবসায়িক বিক্রয়মূল্য বাবদ পাওনা ১০-১২ লাখ টাকার ওপর বছরান্তে যাকাত ওয়াজিব হয়ে যাবে। তবে উক্ত টাকা হস্তগত হওয়ার পূর্বে তার যাকাত আদায় করা জরুরি নয়। এক্ষেত্রে যখন উক্ত টাকা হস্তগত হবে, তখন হিসাবমতো বিগত সব বছরের যাকাত আদায় করতে হবে। অবশ্য সক্ষমতা থাকলে বছরান্তেই এ জাতীয় ঋণের যাকাত আদায় করে দেওয়াই উত্তম।

রেফারেন্স:ফাতাওয়া হিন্দিয়া: ১/২৩৬।আদ-দুররুল মুনতাকা (মাজমাউল আনহুর): ১/২৯৮।কিতাবুল কাফি: ২/২৬০।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল