প্রশ্ন:মুহতারাম মুফতি সাহেব! জনাব ইসমাইল সাহেব বসবাসের জন্য একটি ফ্ল্যাট ক্রয় করেন। কিছুদিন পর তিনি তাঁর পিতার কাছ থেকে ওয়ারিশ সূত্রে আরও একটি ফ্ল্যাট পান। তখন তিনি পূর্বের ফ্ল্যাটটি বিক্রি করার নিয়ত করেন।
এখন জানার বিষয় হলো, বসবাসের জন্য ক্রয়কৃত ফ্ল্যাট বিক্রির নিয়ত করার কারণে তার ওপর যাকাত আসবে কি না? দলিলসহ জানাবেন।
নিবেদক:মোহাম্মদ সালমান, লক্ষ্মীপুর।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে ব্যবহারের উদ্দেশ্যে ক্রয়কৃত সম্পদে শুধুমাত্র বিক্রির নিয়ত করার দ্বারা তা যাকাতযোগ্য (ব্যবসায়িক) পণ্যের অন্তর্ভুক্ত গণ্য হয় না। বরং তা বিক্রি করার পর বিক্রয়লব্ধ মূল্য যাকাতযোগ্য সম্পদের সঙ্গে যুক্ত হবে।
অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে ইসমাইল সাহেব তাঁর বসবাসের জন্য ক্রয়কৃত ফ্ল্যাটটি বিক্রির নিয়ত করার দ্বারা তা ব্যবসায়িক পণ্যের অন্তর্ভুক্ত হবে না। ফলে এর মূল্যমানের ওপর যাকাত ওয়াজিব হবে না।
রেফারেন্স:আল-ফাতাওয়া সিরাজিয়্যাহ: পৃ. ১৩৭।আদ-দুররুল মুখতার: ৫/৪৭১, দারুস সাকাফা।বাদায়িউস সানায়ে: ২/৯৬।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল