মুহতারাম মুফতী সাহেব। আন্তর্জাতিক খেলার মাঠগুলোতে দেখা যায় যে, কোন কোন মুসলিম খেলোয়াড় মাঠে ভালো কোন পারফমেন্স করলে যেমন গোল বা একশত রান করলে মাঠের মধ্যে সেজদা দিয়ে থাকেন। এতে অনেকের ওজু থাকে না, তাছাড়া অনেকের তো সতর খোলা থাকে। এখন জানার বিষয় হলো, এ ধরনের সিজদার ইসলামী শরিয়া মতে হুকুম কি?

নিবেদক: আবুল কাসেম

الجواب بملهم الصدق والصواب

শরীয়তের দৃষ্টিতে বিশেষ কোন নেয়ামত প্রাপ্তির পর বা দূরবীসহ সমস্যার সমাধানের পর কৃতজ্ঞতা স্বরূপ শরীয়ত নির্দেশিত পন্থায় সিজদা আদায় করা অনুমোদিত হলেও দুরাকাত নামায আদায় করাই মুস্তাহাব ও সর্বজন স্বীকৃত পদ্ধতি।

সুতরাং প্রশ্নোক্ত আন্তর্জাতিকভাবে ক্রিকেট, ফুটবল ইত্যাদি খেলায় অসংখ্য শরীয়া বিরোধী কর্মকান্ডের সমন্বয় ঘটায় তাকে বৈধ বলার সুযোগ নেই। ফলে এ জাতীয় খেলায় কোন কাঙ্খিত সফলতা অর্জন তথা গোল বা সেঞ্চুরির প্রেক্ষিতে যে সিজদা আদায় করা হয়, তা সিজদায়ে শোকর হিসেবে ধর্তব্য হবে না। কেননা সিজদায়ে শোকরের জন্য অর্জিত ফলাফলটি নিয়ামত হতে হয় এবং পবিত্রতা সতর ও কিবলার দিকের প্রতি খেয়াল রাখতে হয়। যা সেখানে সাধারণত অনুপস্থিত থাকে।

(কানয-১/১৪১- বুশরা, আব্দুররুল মুখতার ২/৫৯৭-যাকারিয়া, তাতারখানিয়া ২/৪৮৪- যাকারিয়া)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল