মুহতারাম জনাব আব্দুর রহমান দেখেন যে ইমাম রুকুতে চলে গেছেন তখন তিনি দৌড়ে এসে নামাজে দাড়ালেন কিন্তু তিনি দাড়ানোর পর সন্দেহে পড়ে গেছেন যে তাকবীর বলেছেন কি বলেননি বা অনেক সময় অনেক মুসল্লি তাকবীর বলতে বলতে রুকুতে যায় সোজা হয়ে দাড়িয়ে তাকবীর বলে না। জানার বিষয় হলো এই দুই সুরতে নামাজের কি হুকুম হবে?
নিবেদক: আদনান আহমাদ
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে তাকবীরে তাহরীমা দাড়িয়ে কিংবা দাড়ানোর খুব কাছাকাছি অবস্থায় বলা আবশ্যক। অন্যথায় তাকবীরে তাহরীমা সহীহ না হওয়ায় নামাজ শুদ্ধ হয় না। আর নামাজে তাকবীরে তাহরীমা নিয়ে সন্দেহ জীবনের প্রথমবার সৃষ্টি হলে নতুন করে তাকবীরে তাহরীমা বলে নামাজ শুরু করতে হয়। আর বারবার হয়ে থাকলে তার দিকে ভ্রুক্ষেপ না করে যথারিতি নামাজ আদায় করতে হয়।
সুতরাং প্রশ্নোল্লিখিত জনাব আব্দুর রহমান সাহেবের তাকবীরে তাহরীমা সম্পর্কে যদি প্রথমবার সন্দেহ সৃষ্টি হয়ে থাকে, তাহলে নতুন করে তাকবীর বলে ইমামের সাথে যুক্ত হবে। অন্যথায় যথারিতি নামাজ চালিয়ে যাবে। আর তাকবীর বলতে বলতে রুকুতে যাওয়ার ক্ষেত্রে পরিপূর্ণ আল্লাহু আকবার দাড়ানো অবস্থায় কিংবা দাড়ানোর খুব কাছাকাছি অবস্থায় বলা আবশ্যক। পূর্ণ তাকবীর রুকুতে গিয়ে বললে তাহরীমা শুদ্ধ হবে না। সেক্ষেত্রে নামাজও সহীহ হবে না। তবে বিশেষ কোনো ওযরের ক্ষেত্রে দাড়ানো অবস্থায় পূর্ণ তাকবীর বলতে না পারলেও আল্লাহর বড়ত্ব স্বিকার করে শুধু আল্লাহ শব্দটি দাড়ানো অবস্থায় বললেও তাহরীমা আদায় হয়ে ইকেদা সহীহ হয়ে যাবে। তাই বিশেষ ক্ষেত্রে তাকবীরের প্রথম অংশটি দাড়ানো অবস্থায় বললেও তাহরীমা সহীহ ধর্তব্য হবে।
রেফারেন্স: রদ্দুল মুহতার, (২/১৭৬, আযহার), বাহরুর রায়েক, (২/৫০৮, যাকারিয়া), হিন্দিয়া, (১/১৯১, দারুল ফিকির),
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল