মুহতারাম খলিল সাহেব যোহরের নামাজের দুই রাকাত পর ইমাম সাহেবের সাথে শরীক হন। ইমাম সাহেব শেষ বৈঠকের পর সালাম ফেরানোর সাথে তিনিও সালাম ফিরান এবং সালাম ফিরানোর পর উভয় হাত দ্বারা চেহারা মাসেহ করেন। এরপর উনার স্মরণ হয় যে তিনি মাসবুক। তাই তিনি দাড়িয়ে অবশিষ্ট দুই রাকাত আদায় করেন। জানার বিষয় হলো খলিল সাহেবের নামাজ সহীহ হয়েছে কিনা?
নিবেদক: আব্দুল্লাহ আশরাফ
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে মাসবুক ব্যক্তি ভুলে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেললে এবং নামাজের বহির্ভুত কোনো কাজ প্রকাশ পাওয়ার পর্বে স্মরণ হওয়া মাত্র সিজাদায়ে সাহুর সাথে বাকি নামাজ আদায় করে নিলে নামাজ সহীহ হয়ে যায়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে খলিল সাহেব যদি নামাজ শেষে সেজদায়ে সাহু আদায় করে থাকেন। তাহলে তার নামাজ সহীহ হয়েছে। অন্যথায় নামাজ পুনরায় আদায় করা ওয়াজিব।
রেফারেন্স: ফাতহুল কাদির, (১/৪০০, যাকারিয়া), আলফিকহুল হানাফি (১/২৮১, দারুল কলম), বাদাউস সানায়ে (১/৫২৬, দারুল হাদিস)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল