মুহতারাম মুফতী সাহেব! আমি অনেক সময় বেখেয়ালেদাড়িয়ে কেরাতের জায়গায় তাশাহুদ পড়ে ফেলি। পরক্ষণেই আবার অন্য সূরাও পড়ি সাহু সেজদা দেইনা। জানার বিষয় হলো, এমতাবস্থায় আমার নামাজ সহীহ হয়েছে কি? নাকি পুনরায় পড়তে হবে?

নিবেদক: আব্দুল্লাহ কাফী

الجواب بملهم الصدق والصواب

শরয়ী দৃষ্টিতে অনিচ্ছাবশত নামাজের কোনো ওয়াজিব ছুটে গেলে কিংবা বিধিত সময়ে আদায়ে বিলম্ব হলে সেজদায়ে সাহু ওয়াজিব হয়। ফলে কেরাতের স্থলে ভুলে তাশাহুদ পাঠ করার দ্বারা সেজদায়ে সাহু আদায় করা আবশ্যক। এক্ষেত্রে সেজদায়ে সাহু অনাদায়ে নামাজ পুনরায় পড়া ওয়াজিব।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে আপনি নামাজে সুরা মিলানোর স্থলে তাশাহুদ পড়ার দ্বারা সুরা আরম্ব করতে বিলম্ব হয়েছে। আর কেরাত আদায়ে বিলম্ব হওয়ার দরুণ আপনার উপর সেজদায়ে সাহু ওয়াজিব ছিলো। এক্ষেত্রে আপনার সিজদায়ে সাহু আদায় না করা সত্বেও নামাজের ফরজিয়‍্যাত আদায় হয়েছে বটে, তবে পুনরায় নামাজ আদায় করা ওয়াজিব। অন্যথায় আপনি নামাজ তরককারী হিসাবে গণ্য হবেন।

রেফারেন্স: বাহরুর রায়েক, (২/১৭২, যাকারিয়া), আদ্দুররুল মুনতাকা, (১/২২১, মানার), তাবয়ীনুল হাকায়েক, (১/৪৭৪, যাকারিয়া),

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল