মুহতারাম! খালে   দের কোমরে মারাত্মক ব্যথা। তার সিজদা দিতে গেলে কোমরে প্রচুর ব্যথা অনুভূত হয়। তাই সে সিজদার স্থানে একটি বালিশ রেখে সিজদা করে। এতে করে তার কোমরে ব্যথা অনুভূত হয় না। জানার বিষয় হলো যে, সিজদার স্থানে বালিশ রেখে সিজদা করার হুকুম কি এবং এক্ষেত্রে তার নামাজে কোন সমস্যা হবে কি? জানিয়ে বাধিত করবেন।

নিবেদক: আবু বাসীর।

الجواب بملهم الصدق والصواب

স্বাভাবিক অবস্থায় জমিনে বসে কপাল ও নাক ঠেকিয়ে জমিনে সিজদা করা অসম্ভব বা কষ্টসাধ্য না হলে তাকে জমিনেই সিজদা করতে হবে। যদি কেউ তা না পারে তাহলে দেখতে হবে, সিজদার জায়গা থেকে সর্বোচ্চ নয় ইঞ্চি পরিমাণ উঁচুতে সিজদা করা সম্ভব কিনা? যদি সম্ভব হয়, কঠিন ধরনের কষ্ট না হয় তাহলে তাকে যে কোন শক্ত বস্তু সিজদার জায়গায় রেখে তার ওপর সিজদা করতে হবে। আর যদি নয় ইঞ্চি পর্যন্ত উঁচুতেও কপাল ও নাক ঠেকিয়ে সিজদা করা না যায় তাহলে মাথার ইশারায় সিজদা করবে, সামনে কিছুই রাখার প্রয়োজন নেই।

সুতরাং প্রশ্নে বর্ণিত খালেদের পক্ষে যদি এমন শক্ত বালিশে সিজদা করা কষ্টসাধ্য না হয় যার উচ্চতা ৯ ইঞ্চি বা তার চেয়ে কম তাহলে অবশ্যই তাকে তাই করতে হবে। কিন্তু যদি সিজদার জায়গা হতে ৯ ইঞ্চির উপর পর্যন্ত চেহারা নিয়ে সিজদা করা না যায় তাহলে সেক্ষেত্রে বালিশেরও প্রয়োজন নেই মাথার ইশারায় সিজদা করবে।

রেফারেন্স: রদ্দুল মুহতার: ২/৬৮৬ আযহার। বাদায়ে: ১/৩৪৫ দারুল হাদিস। হাশিয়াতুত তাহতাবী:১/৩১৯ আলমাকতাবাতুল আরাবিয়া।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল