মুহতারাম! আহমাদ শাকের সাহেব শহরের উন্নত নিপুন কারুকার্য খচিত ও সচ্ছ টাইলসকৃত মসজিদে নামাজ আদায় করার পর তার মনে প্রশ্ন উদিত হয় যে, টাইলসে তো নিজের চেহারা আয়নার মতো দেখা গেছে। এবং তার দরুন নামাজে অন্য মনস্ক হয়েছি। অতএব হযরতের নিকটে জানার বিষয় হচ্ছে যে এমন টাইলসকৃত মসজিদে নামাজ আদায় করলে নামাজে বিঘ্নতা ঘটবে কি না?
নিবেদক: আবু সালেহ
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে প্রত্যেক এমন কাজ যা নামাজে খুশু খুজু বিনষ্ট করে তা মাকরুহ বলে গণ্য।
সুতরাং প্রশ্নোল্লেখিত সুরতে স্বচ্ছ টাইকৃত মসজিদে নামায আদায়ের সময় তা খুশু খুজু বিনষ্টের কারন হলে নামায মাকরুহ হবে। ফলে মসজিদে এমন কোন নকশা বা কারুকার্য করা সমচিন নয়, যাতে নামাজে মুসল্লিদের মনোযোগ ও খুশু খুজু বিনষ্ট হয়।
সূত্র: আদ্দুররুল মুখতার (২/৫০০, আজহার), বাহরুর রায়েক (২/২৫, যাকারিয়া), নাহরুল ফায়েক (১/২৭৮, দারুল আয়মান),
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল