হযরত! আমি আবু সালেহ, বগুড়া থেকে বলছি। আমি মাসউদ মুহসিনের কাছ থেকে একটি আবাদি জমি ভাড়া নিই। এখন তিনি বলছেন, এই জমির উৎপাদিত ফসলের উশর আমাকে আদায় করতে হবে। আর আমি বলছি, না, তা কখনোই হবে না; উশর আপনাকেই আদায় করতে হবে।
জানার বিষয় হলো, এই সম্পদের উশর কার ওপর আদায় করা আবশ্যক? আর উশর ও খারাজ ভাড়া দানকারীকে আদায় করতে হবে, নাকি ভাড়া গ্রহণকারীকে? দ্রুত উত্তর প্রদানে আপনার একান্ত কামনা মর্জি হয়।
নিবেদক:আবু সালেহ, বগুড়া।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরিয়তের দৃষ্টিতে জমি খারাজি হলে তার খারাজ জমির মালিকের ওপরই আবশ্যক হয়। আর জমি উশরি হলে জমির উশর চাষাবাদকারীর ওপর আরোপিত হয়।
অতএব, উক্ত নীতিমালা অনুযায়ী জমির খারাজ ও উশরের বিধান আরোপিত হবে।
রেফারেন্স:আল-মুহিতুল বুরহানি: ৩/২৮০, ইদারাতুল কুরআন।ফাতাওয়া হিন্দিয়া: ১/২৪৮, দারুল ফিকর।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল