মুহতারাম! রাসেল সাহেব একজন মদ ব্যবসায়ী। তাঁর এই ব্যবসা সরকার কর্তৃক লাইসেন্সপ্রাপ্তও বটে। জানার বিষয় হলো, রাসেল সাহেবের মদের ব্যবসা থেকে উপার্জিত হারাম টাকার ওপর যাকাত আসবে কি না?
নিবেদক:সাইফুল ইসলাম জিহাদী।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরিয়তের দৃষ্টিতে হারাম ও অবৈধ পন্থায় উপার্জিত সম্পদে মালিকানা প্রতিষ্ঠিত না হওয়ায় যাকাত ওয়াজিব হয় না।
সুতরাং মুসলমানদের জন্য মদ ও তার বিক্রয়লব্ধ অর্থ সম্পূর্ণ হারাম। বিধায়, প্রশ্নোক্ত রাসেল সাহেবের মদের ব্যবসা থেকে উপার্জিত টাকার ওপর যাকাত ওয়াজিব হবে না।
রেফারেন্স:আল-ফিকহুল হানাফি: ১/৩৫৭, দারুল কলম।ফাতাওয়া তাতারখানিয়া: ৩/২৩৩।উমদাতুর রিআয়া: ২/৩৯৯, দারুল কুতুবিল ইলমিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল