মুহতারাম! এক ব্যক্তির হার্ডওয়ারের দোকান আছে। তিনি দোকানের মালের যাকাত আদায় করতে চান। দোকানের মালের আধিক্যের কারণে তা গণনা করা দুষ্কর ব্যাপার। তাই তিনি কীভাবে যাকাত আদায় করবেন? দলিলসহ জানাবেন।

নিবেদক:সাখাওয়াত হোসেন।

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ি দৃষ্টিকোণ থেকে কোনো ব্যক্তির যাকাতযোগ্য সম্পদের হিসাব করা যদি কোনোভাবেই সম্ভব না হয়, তাহলে সে তার প্রবল ধারণা অনুযায়ী কিছু বেশি যাকাত আদায় করে দিলে দায়মুক্ত হওয়ার আশা করা যায়।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে, যদি উক্ত ব্যক্তির দোকানের মালামালের আধিক্যের কারণে যাকাতের হিসাব করা কোনোভাবেই সম্ভব না হয়, তাহলে তিনি প্রবল ধারণার ভিত্তিতে হিসাব করে কিছু বেশি যাকাত আদায় করে দেবেন। আর যদি হিসাব করা সম্ভব হয়, তাহলে অবশ্যই হিসাব করে যাকাত দিতে হবে।

উল্লেখ্য, যাকাতের হিসাব সুস্পষ্টভাবে করা চাই, সম্পদের পরিমাণ যত বেশিই হোক না কেন। যাকাতের হিসাব অসম্ভব কিছু নয়। বিজ্ঞ ফকিহের শরণাপন্ন হয়ে পাই-পাই হিসাব করে যাকাত আদায় করা ফরজ। এ ব্যাপারে কোনো ছাড় নেই। বিধায়, প্রশ্নে বর্ণিত বিষয়টি বাস্তবতার বিচারে দেখা উচিত।

রেফারেন্স:তুহফাতুল ফুকাহা: ১/১৪৫, মারুফিয়া।আপকে মাসায়েল আওর উনকা হাল: ৩/২৭৬, যাকারিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল