মুহতারাম! আমার বাবা প্রতিবছর বিপুল পরিমাণ টাকা সরকারি ট্যাক্স বা আয়কর হিসেবে আদায় করে থাকেন। এখন তিনি যাকাতের সম্পদ থেকে যাকাতের নিয়তে এই টাকা পরিশোধ করলে তা যাকাত হিসেবে আদায় হবে কি না?

নিবেদক:ইব্রাহিম খান

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ি দৃষ্টিকোণে, যাকাত আদায় হওয়ার জন্য নিঃশর্তভাবে যাকাত গ্রহণের যোগ্য ব্যক্তিকে সম্পদের মালিক বানানো শর্ত।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার বাবা সরকারি ট্যাক্স বা আয়কর পরিশোধ করার সময় যাকাতের নিয়ত করলেও যাকাত আদায় হবে না। কারণ, ট্যাক্সের খাত যাকাত প্রদানের খাত নয়। তাই তাঁকে নতুন করে পুনরায় যাকাত আদায় করতে হবে।

রেফারেন্স:ফাতাওয়া বাজ্জাজিয়া: ১/৭৭, কালীমিরদ্দুল মুহতার: ২/৩১০, 


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল