সাইফুল সাহেব একটি ব্যাংকে চার লক্ষ টাকা তিন বছর মেয়াদি চুক্তিতে ফিক্সড ডিপোজিট রেখেছেন। যেহেতু তিনি তিন বছরের আগে ওই টাকা উত্তোলন করতে পারবেন না, তাই তিনি ওই টাকার যাকাত দেননি। তাঁর ধারণা ছিল, এ টাকার যাকাত দিতে হবে না। কিন্তু কয়েক দিন আগে তিনি শুনেছেন, ওই টাকারও যাকাত দিতে হয়। জানার বিষয় হলো, আসলেই কি ওই টাকার যাকাত দিতে হবে? দিতে হলে তিনি বিগত তিন বছরের যাকাত কীভাবে আদায় করবেন?

নিবেদক:আশরাফ জিয়া

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ি দৃষ্টিকোণে, ব্যাংকে ফিক্সড ডিপোজিট হিসাবে টাকা জমা রাখাদাইনুন কাবীর (শক্তিশালী ঋণ)-এর অন্তর্ভুক্ত। মেয়াদ পূর্ণ হওয়ার পর টাকা হস্তগত হলে ওই ব্যক্তি সাহিবে নিসাব হলে অতীতের বছরগুলোর যাকাতসহ তা আদায় করতে হবে।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে, জনাব সাইফুল সাহেব ব্যাংকে তিন বছর মেয়াদি চার লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট হিসাবে রাখার কারণে তিন বছর পর মেয়াদ পূর্ণ হয়ে টাকা হস্তগত হলে এবং তিনি সাহিবে নিসাব হলে, তাঁকে ওই টাকার যাকাত আদায় করতে হবে।

রেফারেন্স:মারাকিল ফালাহ: পৃষ্ঠা ৭১৫, রশিদিয়াআদ-দুররুল মুনতাকা: ১/২৮৬, মানার


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল