মুহতারাম! জনৈক ব্যক্তি দুটি গাভি পালন করেন। গাভি দুটি পালাক্রমে প্রতিবছর অনেকগুলো বাচ্চা দেয়। তাই তিনি নিয়ত করেন, কোরবানির সময় হাটে নিয়ে গরুগুলো বিক্রি করবেন। এভাবে কয়েক বছর অতিবাহিত হয়ে যায়। জানার বিষয় হলো, ওই গরুগুলোর ওপর যাকাত ওয়াজিব হবে কি না?

নিবেদক:জুবায়ের সাঈদ

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ি দৃষ্টিকোণে, গৃহপালিত পশু বিক্রির নিয়ত করার দ্বারা পশুগুলো ব্যবসার মাল হিসেবে গণ্য হয় না। তাই শুধু এ নিয়তের কারণে সেগুলোর মূল্যের ওপর যাকাত ওয়াজিব হয় না।

সুতরাং প্রশ্নে উল্লিখিত ক্ষেত্রে ব্যক্তির গরুগুলো শুধু বিক্রি করার নিয়ত করার কারণে যাকাত ওয়াজিব হবে না। বরং বিক্রির পর প্রাপ্ত অর্থ অন্যান্য যাকাতযোগ্য সম্পদের সঙ্গে হিসাব করতে হবে। সব মিলিয়ে নিসাব পরিমাণ সম্পদ হলে এবং তার ওপর এক বছর অতিবাহিত হলে যাকাত আদায় করতে হবে।

রেফারেন্স:বাদায়েউস সানায়ে: ১/৯২, যাকারিয়াবাহরুর রায়েক: ২/৩৬৬, যাকারিয়া


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল