মুহতারাম মুফতী সাহেব! একদা নামাজে সেজদা থেকে দাঁড়ানোর সময় আমাদের ইমাম সাহেবের লাউড স্পিকার মাটিতে পড়ে যায়। দ্বিতীয় ও তৃতীয় তলার মুসল্লিদের কথা বিবেচনা করে তিনি নিচু হয়ে স্পিকারটি উঠিয়ে নেন।
জানার বিষয় হলো, ইমাম সাহেবের উক্ত কর্মকাণ্ডের কারণে নামাজের কোনো ক্ষতি হয়েছে কি না? এ কারণে সেজদায়ে সাহু ওয়াজিব হবে কি না?
নিবেদক: সাখাওয়াত হুসাইন
الجواب بملهم الصدق والصواب
শরিয়াত মতে নামাযরত ব্যক্তি যদি কোন কাজ এমনভাবে করে যে, প্রত্যক্ষকারী তাকে দেখে নামাজে নেই বলে নিশ্চিত ধারনা করে তাহলে কর্মটি আমলে কাসীর বিবেচিত হওয়ায় নামায নষ্ট হয়ে যায়। অন্যথায় নামায নষ্ট হয় না।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে ইমাম সাহেবের উক্ত কর্মকান্ড দেখে যদি প্রত্যক্ষকারীর নিশ্চিত ধারনা হয় যে, সে নামাজে নেই, যেমন দুই হাত ব্যবহার করা, অধিক সময় ব্যয় করা ইত্যাদি তাহলে তার নামায ফাসেদ হয়ে গেছে। অন্যথায় ফাসেদ হয়নি।
রেফারেন্স: (বাদায়িউস সানায়ে-১/৫৫৩, জাকারিয়া। কাজী খান-১/৮০-৮১, জাকারিয়া। শামী-২/৩৮৫, জাকারিয়া। )
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল