জনাব আবুল কালাম সাহেব একটি কোম্পানীতে জব করেন, যার কর্মচারীরা প্রায় অমুসলিম বা মুসলিম বেনামাজী। একদিন জুমার সময় সে বাহিরে গিয়ে জুমুআ আদায় করার ইচ্ছা করেন। কিন্তু তাকে বাহিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। অতঃপর সে চেষ্টা করলো যে, আমার সাথে আরো ৩ জন কর্মচারীকে নিয়ে ভিতরেই জুমা আদায় করবে। কিন্তু কেউ নামায পড়তে রাযি হয়নি। অপারগ হয়ে সে যোহর আরম্ভ করলো, এখনো রুকু করেনি ৪ জন মানুষ এসে তার ইকেদা করলো। জানার বিষয় হলো, এমতাবস্থায় আবুল কালাম সাহেব যোহর পুরা করবে, নাকি নতুন ভাবে জুমার নামাজ শুরু করবে?

নিবেদক মোহা: মুহিব্বুল্লাহ চাটগামী

الجواب بملهم الصدق والصواب

শরীয়াত মতে জুমুআ সহীহ হওয়ার জন্য স্থানটি শহর বা শহরতলী হওয়ার পাশাপাশি তা সর্বসাধারনের জন্য উন্মুক্ত থাকা শর্ত। তবে নিরাপত্তাজনিত কারণে প্রবেশাধিকার সংরক্ষিত হলেও ভিতরে অবস্থানরত সকলের জন্য জুমুআ অংশগ্রহণের ব্যাপক অনুমতি থাকলে অন্যান্য শর্তের উপস্থিতিতে জুমআ সহিহ হবে। আর জুমুআর শর্তের অনুপস্থিতিতে যোহর আদায়ের মাঝখানে শর্ত পাওয়া গেলে যোহর বাতিল হয়ে জুমুআ আবশ্যক হবে।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে যোহর আদায়ের মাঝখানে জুমআর শর্ত পূরন  এবং জামাত বৈধ হওয়ার সংখ্যা পরিমাণ মুসুল্লি উপস্থিত হওয়ায় আবুল কালাম সাহেবের যোহর বাতিল হয়ে জুমআ আবশ্যক হয়েছে। তাই তিনি যোহর বাদ দিয়ে নতুন তাহরীমার সাথে জুমআ আদায় করবেন।

রেফারেনন্স: (কাওয়াইদুল ফিকহ পৃ:৪১ আল হেজাজ, আল বাহরুর রায়েক ২/২৬৩ জাকারিয়া, আদ দুররুল মুখতার ২/১৫২ সাঈদ, ফতোয়া ওসমানী ১/৫২৮ মারিফুল কোরআন করাচী)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল