মুহতারাম, সবেমাত্র প্রাপ্ত বয়স্কে উপনীত একটি ছেলে নামাজের সেজদার মধ্যে অল্প কিছুক্ষণের জন্য উভয় পা উপরে তুলে রেখেছিল। তা দেখে একজন মুরুব্বী নামাজ শেষে ছেলেটিকে বুঝিয়ে বললেন, সেজদার মধ্যে পা উপরে তুলো না। নয়তো নামাজ হবে না। জানার বিষয় হল, সেজদা অবস্থায় উভয় পা উঠিয়ে ফেললে নামাজের কোন সমস্যা হবে কি?

নিবেদক রাকিবুল ইসলাম

الجواب بملهم الصدق والصواب

ইসলামী শরিয়া মতে, সিজদার ক্ষেত্রে এক পায়ের যে কোনো অংশ এক মুহূর্তের জন্য হলেও মাটিতে রাখা ওয়াজিব আর পূর্ণ সময় উভয় পা মাটিতে রাখার রাখা সুন্নত।  

সুতরাং সিজদারত অবস্থায় পূর্ণ সময় ইচ্ছাকৃত ভাবে উভয় পা উঠিয়ে রাখলে নামাজ ফাসেদ হয়ে যাবে।  অবশ্য এক্ষেত্রে এক রোকন পরিমাণ সময়ের জন্য পা জমিনে রাখলে মাকরুহের সাথে নামাজ আদায় হয়ে যাবে।

রেফারেন্স:- (বাহরুর রায়েক ১/১৫৫ যাকারিয়া, ফয়জুল বারি-২/৩৮৫ শাইখুল হিন্দ।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল