খালেদ একটি মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল, হটাৎ তার কানে ভেসে আসল আসরের আজান, সে শুনতে পেল আল্লাহু আকবার এর আল্লাহ শব্দের লামকে চার আলিফ টানছে, অথচ যাত্রাবাড়ী মাদরাসায় আমলে মশকতে বলা হয়েছে, এ লাম কে এক আলিফের বেশী টানা যাবে না। জানার বিষয় হল এভাবে আজান দিলে কি আজান হবে না? কারণ পুরো দুনিয়ায় তো এভাবেই আজান দেওয়া হচ্ছে।
নিবেদক: মাহদি হাসান
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে আযান, ইকামাত এবং নামাজের তাকবীরের ক্ষেত্রে আল্লাহ শব্দের উচ্চারণে লামের আলিফকে এক আলিফ পরিমাণ টানাই সুন্নাত সম্মত। হ্যাঁ কেউ যদি আওয়াজ উঁচু ও সুন্দরের জন্য দুই আলিফ টানে তাহাও সুন্নত পরিপন্থি হবে না, কিন্তু চার আলিফ বা গাণের সুরে টানলে সুন্নত পরিপন্থি হবে।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে আল্লাহ শব্দের লামের আলিফকে এক আলিফের জায়গায় চার আলিফ টানলে আযান সহিহ হয়ে যাবে। তবে সুন্নত পরিপন্থি হবে,
উল্লেখ্য: আযান ইকামাতের ক্ষেত্রে কোন কোন কারী সাহেব মদ্দে তাযীমির অন্তর্ভুক্ত করে চার আলিফ পর্যন্ত টানারও অনুমতি দিয়েছেন। আমাদের মতে উক্ত মত প্রাধান্যতা পায়না বিধায় এক আলিফ টানাই শ্রেয়। তবে এক আলিফের পরিমাণটি অন্যান্য শব্দগুলোর উচ্চারণের সাথে সামঞ্জস্য করেই ধর্তব্য হবে, তাই তারতিল, তাদবির, হদরের ব্যবধানে পরিমাণটি ব্যবধান হতে হবে।।
রেফারেন্স:- (সহিহুল বুখারী ১/৮৫, আশরাফিয়া, আসল ১/১১৬, আহরার, ফতোয়ায়েশামী- ২/৬৫-৬৬ আযহার)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল