জনাব হাসান সাহেবের কোমরে ব্যথার কারণে তিনি রুকু করতে পারেন না। বাকী সবকিছু স্বভাবিকভাবে করতে পারেন। যায়েদ বলে এক্ষেত্রে তার কেয়াম সাকেত হয়ে যাবে, আর ওমর বলে তার কেয়াম সাকেত হবে না, কেননা তার ওজর রুকুতে রুখসাত শুধু সেখানে হবে অন্য কোথাও হবে না। জানার বিষয় হল, উভয়ের মাঝে কার কথা সঠিক, এবং এক্ষেত্রে তিনি চেয়ারে বসে নামাজ পড়ত পারবেন কি?
নিবেদক দিদার বিন খোরশেদ
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে শুধু সেজদা অথবা রুকু এবং দোনোটায় অক্ষম ব্যাক্তির জন্য জমিতে বা চেয়ারে বসে নামাজ আদায় করার অবকাশ আছে, এতদভিন্ন জমিতে বা চেয়ারে বসে নামাজ আদায় সহিহ নয়, পাশাপাশি হানাফি মাযহাবের গ্রহণযোগ্য মতানুযায়ী কিয়ামে সক্ষম হলে কোন অবস্থাতেই কেয়াম রহিত হয় না।
সুতরাং উল্লিখিত নীতি অনুযায়ী হাসান সাহেবের জন্য চেয়ারে বসে নামাজ আদায় করা সহিহ হবে না এবং তার থেকে কিয়ামও রহিত হবে না। এমতাবস্থায় তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করবেন এবং যতটুকু সম্ভব রুকুর জন্য ঝুঁকবেন। যদি ঝুঁকা সম্ভব না হয়, তাহলে দাঁড়িয়ে ইশারার মাধ্যমে রুকু করবে এবং স্বাভাবিকভাবে সেজদা আদায় করবে।
রেফান্সে: (যাদুল ফকির- ১৮৪, দারুস সিরাজ, শামী-২/৬৮৪ আযহার, কিফায়া। ২/২ রশিদিয়া)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল