মুহতারাম, রফিক সাহেব তাশাহুদ ও দরুদ শরীফ পড়ার পর বাংলায় এই দোয়া করেন যে, "হে আল্লাহ! আপনি কেয়ামত পর্যন্ত আমার বংশধরকে দ্বীনি খেদমতের জন্য কবুল করে নিন'। জানার বিষয় হলো, নামাজে দুরুদ শরীফ পড়ার পর এভাবে বাংলায় দোয়া করলে কোন সমস্যা হবে কিনা? আর এক্ষেত্রে নফল ও ফরজ নামাজের মধ্যে পার্থক্য আছে কিনা? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
নিবেদক মুহা. মুঈনুদ্দীন
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে নামাযের মধ্যে কোরআন-সুন্নাহে বর্ণিত দোয়া সমূহ ব্যতীত অনারবি ভাষায় দোয়া পড়া মাকরূহ। তবে শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর এভাবে দোয়া করলে কারাহাতের সাথে নামায আদায় হয়ে যাবে।
সুতরাং প্রশ্নোক্ত সূরতে রফিক সাহেব তাশাহুদ ও দুরুদ শরীফ পড়ার পর বাংলায় উক্ত দোয়া করার কারণে তার নামায মাকরূহে তাহরীমীর সাথে আদায় হয়ে গেছে। ভবিষ্যতে এরূপ কার্যকলাপ থেকে বিরত থাকা আবশ্যক।
রেফারেন্স: (রদ্দুল মুহতার ২/২৮৬ আযহার, বাহরুর রায়েক ২/৫ যাকারিয়া, উমদাতুল ফিকহ ১/৪২৩ থানবি)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল