মুহতারাম! আমাদের দেশে প্রায় প্রত্যেক মসজিদে পশ্চিম দেয়ালে অনেক নির্দেশিকা ঝুলানো থাকে। যেমন, মোবাইল ফোন বন্ধ রাখুন, মাস্ক ব্যবহার করুন, ফজরের জামাত ৫:১০ মিনিটে ইত্যাদি। জানার বিষয় হলো, আমি অনেক সময় নামাজের মধ্যে ইচ্ছা বা অনিচ্ছায় এগুলো পড়ে ফেলি। এখন আমার নামাজ হবে কি? দলিলসহ বিস্তারিত জানাবেন।

নিবেদক: মিনহাজুল ইসলাম

الجواب بملهم الصدق والصواب

শরয়ী দৃষ্টিতে নামাজ অবস্থায় সামনের দেয়ালে লিপিবদ্ধ কোন লেখায় কেবল চোখ বুলানোর দ্বারা নামাজ ভঙ্গ হয় না।  তবে ইচ্ছাকৃত এমন করা অনুচিত।  কেননা তা খুশু খুযু পরিপন্থি।

সুতরাং মসজিদের দেয়ালে ঝুলনো নির্দেশিকা মনে মনে পরার কারণে আপনার নামাজ ভঙ্গ হবে না। তবে ইচ্ছাকৃত এমনটি করা মাকরুহ হওয়ায় তা পরিহার করাই শ্রেয়। আর যদি পড়ার কারণে তা মুখেরও উচ্চারণ হয়ে যায় তাহলে এর দ্বারা নামাজ ভঙ্গ হয়ে যাবে।

রেফারেন্স: (মারাকিল ফালাহ। ৩৪১ ফয়সাল, হাশিয়াতুত তাহতাবী: ৩৪১ ফয়সাল, মাজমাউল আনহুর: ১/১৮৬ আলমানার।)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল