মুহতারাম! আমাদের মসজিদের ইমাম সাহেব এশার নামাযের শেষ বৈঠকে ঘুমিয়ে গিয়েছিলো। সজাগ হওয়ার পর তাঁর স্মরণে ছিলো না যে তিনি নামাযে। তাই পিছনের দিকে তাকালেন। পিছনে তাকানোর পর মুসল্লিদের অবস্থা দেখে বুঝতে পারলেন তিনি নামাজে আছেন। তখন ততক্ষনাৎ সালাম ফেরালেন। এখন জানার বিষয় হলো, উল্লেখিত সুরতে ইমাম সাহেবের নামাজ সহিহ হয়েছে কিনা?
নিবেদক: মাহমুদ বিন কাসেম।
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে নামাযের আখেরী বৈঠকে সজাগ অবস্থায় তাশাহুদ পরিমান বসা ফরজ। অন্যথায় নামাজ ফাসেদ হয়ে যায়। আর নামাজে অনিচ্ছাকৃত ভাবে এক রুকন থেকে বেশি সময় ঘুমালে সেজদায়ে সাহু করা আবশ্যক। অন্যথায় ওয়াক্তের মধ্যে উক্ত নামাজ পূনরায় আদায় করা অপরিহার্য।
প্রশ্নোক্ত সুরতে উক্ত ইমাম সাহেব যদি সম্পূর্ণ বৈঠকেই ঘুমিয়ে থাকেন, তাহলে তার নামাজ ফাসেদ হয়ে গেছে। আর যদি ঘুমের পূর্বে বা পরে তাশাহুদ পরিমান বসে থাকেন তাহলে সেজদায়ে সাহু না করার কারণে মৌলিকভাবে নামাজের ফরজিয়্যাত আদায় হবে বটে ওয়াক্ত শেষ হবার পূর্বে তা পূণরায় আদায় করা ওয়াজিব। ওয়াক্ত চলে গেলে তা আদায় করা আবশ্যক না।
উল্লেখ্য: ইমাম সাহেব পিছনে তাকানোর সময় যদি তার বক্ষ কিবলার দিক থেকে পরিপূর্ণ ঘুরে গিয়ে থাকে, তাহলে ততক্ষনাৎ নামায ভঙ্গ হয়ে গেছে।
রেফারেন্স: (মুনিয়াতুল মুসল্লি। ২৯১ রশিদিয়া, হিন্দিয়া। ১/১৮৭, হেদায়া। ১/৪০ বুশরা।)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল