মুহতারাম! রাইসা খাতুন একজন মর্ডান মেয়ে হওয়ার পাশাপাশি নামাজিও সে। তাই খুব টাইটফিট জামা পরে নামাজে দাঁড়ায়। সতর পরিপূর্ণ ঢাকা থাকা সত্ত্বেও তার শরীরের গঠন আকৃতি পরিপূর্ণ বোঝা যায়।  জানার বিষয় হলো, উক্ত টাইট ফিট জামা কাপড় পরে নামাজ পড়ার হুকুম কী?

নিবেদক: আব্দুল্লাহ আল মামুন

الجواب بملهم الصدق والصواب

শরয়ী দৃষ্টিতে যে সব কাপড়ে সতর ঢাকা সত্ত্বেও শরীরের অবকাঠামো পরিপূর্ণ বোঝা যায় এমন পোষাক পরা বৈধ নয়। ফলে এ জাতীয় কাপড়ে নামাজ আদায় করা মাকরুহ তাহরীমী।

সুতরাং প্রশ্নোক্ত রাইসা খাতুনের আলোচ্য টাইটফিট কাপড় পরিধানে আদায়কৃত নামাজ মাকরুহ তাহরীমীর সাথে আদায় হবে।

রেফারেন্স: (তাকমিলা ফাতহুল মুলহিম। ৪/৫৩ দারুল উলুম কারাচী, মুনিয়াতুল মুসল্লি। ১৮৭ নুমানিয়া, রদ্দুল মুহতার ২/৯৩,১০৩ আযহার।)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল