মুহতারাম চরমোনাই মাহফিলের সময় ময়দানে নামাজের জামাত হয় এবং নদীর ঘাটে যে সমস্ত স্টিমার লাগানো থাকে তারাও ওই জামাতে অংশগ্রহণ করে। তাদের মাঝে এবং ময়দানের জামাতের সাথে সরাসরি কোন ইত্তেসাল থাকে না। এখন জানার বিষয় হল যারা স্টিমারে নামাজ আদায় করেন তাদের নামাজ কি সহিহ হবে?
নিবেদক: আব্দুল্লাহ আল মামুন
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে জামাতের নামাজে ইমাম ও মুক্তাদির স্থান ভিন্ন হলে ইক্তিদা সহিহ হওয়ার জন্য ইমামের সাথে ইত্তেসাল তথা দুই সফ (কাতার) পরিমাণ থেকে কম ফাসেলা থাকা ও ইমামের অবস্থা সম্পর্কে অবগত থাকা আবশ্যক।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে স্টিমারে অবস্থানকারীদের ময়দানের জামাতের সাথে দুই সফ বা তার চেয়ে বেশি পরিমাণ ফাসেলা হলে তাদের ইক্তিদা সহিহ হবে না এবং নামাজ ও সহিহ হবে না। অন্যথায় তাদের ইক্তিদা ও নামাজ উভয়টি সহিহ হবে।
রেফারেন্স:(বাদায়েউস সানায়ে ১/১৪৬ – দারুল কুতুবিল ইলমিয়্যা-, আল ফিকহুল হানাফি ১/২৭০, শামী ২/৪০০)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল