মুহতারাম, ফাহিম ও রিফাত চাঁদপুর যাচ্ছে লঞ্চে করে। তারা মাদরাসার ছাত্র। জোহরের আজান হল। খানিকটা বাদে জামাত শুরু হল। তারা একটু পরে আসল। এসে দেখল শার্ট পরা দাড়ি কাটা একজন নামায পড়াচ্ছে। ফাহিম জামাতে শরিক হল, রিফাত হলো না। বরং বলল ওর পিছনে আমাদের নামায হবে না। জানার বিষয় হল, এ পরিস্থিতিতে কার অবস্থান সঠিক ? ফাহিমের নামাজের কি অবস্থা? প্রমান সহ জানাবেন।
নিবেদক: মাহাদী হাসান
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টি কোন থেকে এক মুষ্ঠির কমে দাড়িকাটা বা ছাটা কবিরা গুনাহ হওয়ায় ব্যক্তি ফাসেক বলে গণ্য। আর ফাসেক ব্যক্তিকে স্ব ইচ্ছায় ইমাম বানানো মাকরূহে তাহরীমী। তবে কোথাও যদি এই রকম ইমাম ছাড়া ভিন্ন কোন ব্যবস্থা না থাকে তাহলে একাকী নামায পড়া থেকে উক্ত ইমামের পিছনে নামায পড়াই উত্তম।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে ফাহিমের জামাতে শরিক হওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল। তার নামায মাকরুহের সহিত সহীহ হয়ে যাবে। এবং সে জামাতের সওয়াব পাবে।
রেফারেন্স: (হেদায়া- ১/২৩৫, মাকতাবাতুল বুশরা, আহসানুল ফতোয়া ৩/২৬০ জাকারিয়া, ফতোয়ায়েহক্কানিয়া ৩/১৫৮ হক্কানিয়া।)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল