মুহতারাম! জনাব খালেদ মাহমুদ সাহেব একজন সাআদপন্থী মানুষ। তাকে যখন বলা হলো যে, মাওলানা সাআদ সাহেবের বয়ানে আকীদাগত কিছু সমস্যা আছে, যেমন হযরত মুসা আ.-এর ক্ষেত্রে তিনি ভুল করেছেনএই বক্তব্য, ইত্যাদি। এটা শুনে সে সাথে সাথে রেগে গিয়ে বলেন, ‘কেউ ভুল করলে বলতে সমস্যা কোথায়।’ জানার বিষয় হলো, এই কথা বলার দ্বারা তার আকীদাগত কোনো সমস্যা হবে কি না? দলিলসহ জানাবেন।

নিবেদক: রিফাত হুসাইন

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা মতে, নবীরা ছোট-বড় সকল গুনাহ থেকে মা‘সুম। ফলে কোনো নবী গুনাহ করেছেন, ভুল করেছেন বলে বিশ্বাস করা গোমরাহী ও ভ্রষ্টতা। অতএব, প্রশ্নোক্ত খালেদ মাহমুদ সাহেব মুসা আ. প্রসঙ্গে ‘কেউ ভুল করলে বলতে সমস্যা কোথায়’ মর্মে বক্তব্যের মাধ্যমে মূসা আলাইহিস সালামের ভুল হয়েছে বলে দাবি করায় তার ঈমান নষ্ট হবে না। তবে উক্ত উক্তি রাসূলের প্রতি গুস্তাখিমূলক আচরণ এবং জঘন্যতম অপরাধ। এ বক্তব্যের জন্য আল্লাহর কাছে তাকে তওবা করা জরুরি।

সূত্র: দারুল আকাঈদিন নসাফিয়্যা, ৩৩৭, বুশরা; আল-ফিকহুল আকবর, ৫৬; আল-মাউসুআতুল ফিকহিয়্যা, ৩৭/২১৮, ওয়াযারাতুল আওকাফ।

 

মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল