মুহতারাম! জনাব সাব্বির সাহেব এই আকীদা রাখেন যে, আল্লাহ তাআলা সবখানে বিরাজমান। এটা শুনে তার ভাই বলল, না, আল্লাহ শুধু আরশে বিরাজমান। কারণ দুনিয়াতে এমনও অনেক স্থান আছে, যেখানে ময়লা-আবর্জনার কারণে সাধারণ কোনো মানুষ সেখানে যায় না। নাউজুবিল্লাহ, সেখানেও কি আল্লাহ তাআলা বিরাজমান? এই নিয়ে তাদের মাঝে মতানৈক্য হয়। জানার বিষয় হলো, এখানে কার আকীদা সঠিক? দলিলসহ বিস্তারিত জানাবেন।
নিবেদক: মোঃ রিফাত হোসেন
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
ইসলামিয়া আকীদা মতে আল্লাহ তাআলা স্থান থেকে পবিত্র। স্থান তাঁর একটি সৃষ্টি, যা তৈরির পূর্বেও তিনি ছিলেন। সুতরাং সত্তাগতভাবে আল্লাহ তাআলা আরশে অবস্থান করেছেন কিংবা তিনি সর্বত্র আছেন—উভয়টি ভ্রান্ত বিশ্বাস। সুতরাং প্রশ্নে উল্লেখিত সূরতে কোনো ভাইয়ের বক্তব্যই সঠিক নয়। বরং আল্লাহ তাআলা স্থান থেকে পবিত্র। তাঁর ইলম, কুদরত ও ক্ষমতা সর্বত্র ও সব স্থানেই রয়েছে।
সূত্র: ইবনে কাসির ৪/৩৬০, দারুল হাদিস; ফতোয়া তাতারখানিয়া ১৮/৭, ফারুকিয়া; মা‘রিফুল কোরআন ৮/১৪০, আল মুত্তাহিদা।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল