মুহতারাম! আমাদের এলাকার প্রফেসর সাহেব তিনি বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন। কিন্তু তাকে এ বিষয় সম্পর্কে কোনোভাবেই বোঝানো যায় না। সে নিজের বুঝের উপর অটল এবং আমাদের ইমাম সাহেব ছুটিতে বাড়িতে গেলে তিনি মাঝে মাঝে মসজিদে নামাজ পড়ান। জানার বিষয় হলো, এমন আকীদা বিশ্বাসী ব্যক্তির পিছনে নামাজ পড়া যাবে কি না এবং উক্ত ব্যক্তির ঈমানে কোনো সমস্যা হবে কি না?
নিবেদক: মোঃ ওসমান গনি
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
আলিমুল গায়েব তথা অদৃশ্য ও ভবিষ্যতের ব্যাপারে একমাত্র আল্লাহই জ্ঞাত। এতদভিন্ন অন্য কাউকে আলিমুল গায়েব মান্য করা ও বিশ্বাস করা সুস্পষ্ট কুফরি। সুতরাং প্রশ্নোক্ত প্রফেসর সাহেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিমুল গায়েব হিসেবে বিশ্বাস করার দরুন তার ঈমানচ্যুত হয়ে তিনি কাফের হয়ে গেছেন। ফলে আপনার জন্য তার পিছনে নামাজ আদায় করা সহিহ হবে না।
তবে যদি তার আকীদাটি ব্যাখ্যামূলক তথা আল্লাহ তাআলার মতো গায়েবের ইলম রাখেন না, বরং আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে থাকেন বা অনেক বিষয়ে জানিয়েছেন, তাই জানেন,ইত্যাদি, তাহলে কুফর বলা যায় না। বিশ্বাস ও ব্যাখ্যার হুকুমে তারতম্য হবে।
সূত্র: তাফসীরে কাবীর ২/২৮, দারুল আকিদা; শরহুল আকায়েদ ১/১০৮, মাকতাবায়ে ইসলামিয়া; কিফায়াতুল মুফতি ১/, দারুল ইফতা ফারুকীয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল