মুহতারাম! শাহিন আলম একজন ভদ্র মানুষ। আগে সে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত এবং খুব দ্বীনদার ছিল। কিন্তু ইদানীং সে কিছু খারাপ বন্ধুর সাথে উঠাবসা করায় এখন সে নামাজ পড়ে না। আবার নামাজ পড়তে বললে সে বলে, “জীবনে অনেক নামাজ আদায় করেছি, কোনো লাভ হয়নি। একটার পর একটা বিপদ আমার লেগেই থাকে। আল্লাহ কি এগুলো দেখেন না?” জানার বিষয় হলো, শাহিন আলমের উক্তিটি শরীয়তের দৃষ্টিতে কেমন? এমন মন্তব্য করার কারণে তার ঈমান-আকীদা ঠিক থাকবে, নাকি কাফের হয়ে যাবে?
নিবেদক: শরিফুল ইসলাম (কুষ্টিয়া)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে আল্লাহ তায়ালার শানে অভিযোগমূলক কোনো শব্দ প্রয়োগ করা কুফর। এবং এর দ্বারা ব্যক্তি ঈমানচ্যুত হয়ে যায়। সুতরাং প্রশ্নোক্ত শাহিন আলম কথা প্রসঙ্গে, “আমার একের পর এক বিপদ লেগে থাকে, আল্লাহ কি এগুলো দেখেন না?” বলায় আল্লাহর শানে অভিযোগ আরোপের প্রবল আশঙ্কা রয়েছে। তাই তার জন্য দ্রুত খাঁটি মনে সৎ পথে ফিরে এসে তওবা করে ঈমান নবায়ন করা উচিত।
সূত্র: আল-বাহরুর রায়েক—৫/২০২, যাকারিয়া; ফিকহে হানাফি—৫/৫২০-২১, দারুল ঈমান; ফাতাওয়ায়ে বাযযাযিয়া—৩/১৭৯, যাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল