মুহতারাম! একজন আলেম বলেন, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানকে কাফের বলে, তাহলে সে নিজেও কাফের হয়ে যাবে। কেননা, কোনো মুসলমানকে কাফের বলা যেন তার ঈমানকে অস্বীকার করা, অথচ সে এক আল্লাহর ওপর বিশ্বাস রাখে। জানার বিষয় হলো, উক্ত আলেমের কথা সঠিক কি না? বিষয়টি বিস্তারিতভাবে জানতে চাই।
নিবেদক: সাখাওয়াত হোসাইন
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে কোনো মুসলমানকে ঈমানচ্যুতির কোনো কারণ না থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে কাফের বললে নিজের ঈমানই নষ্ট হয়ে যায়। কারণ, এক্ষেত্রে ইসলামকে অস্বীকার করা আবশ্যক হয়। পক্ষান্তরে, গালি দেওয়ার উদ্দেশ্যে কোনো মুসলমানকে কাফের বললে তা মারাত্মক গোনাহ হলেও এর কারণে কাফের হয় না। অতএব, উক্ত আলেমের কথা শর্তহীনভাবে সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ, কেউ কাউকে কাফের বললে সব সময় বা সবাই তার ঈমানকে অস্বীকার করে বা ঈমানের কারণে কাফের বলে না।
সূত্র: সহীহ মুসলিম (হাদিস নম্বর: ৬০); আদ-দুররুল মুখতার, ৬/১১১, আযহার; রদ্দুল মুহতার, ৬/১১১, আযহার।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল