মুহতারাম! জনাব নুরুদ্দীন সাহেব কথাবার্তার এক পর্যায়ে বলেন, ইসলামও যেমন একটি ধর্ম, তেমনিভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, এগুলোও তো পৃথক পৃথক একেকটি ধর্ম। আমাদের নিকট যেমন ইসলাম সত্য ধর্ম, ওদের নিকটও ওদের ধর্ম সত্য। আর বাস্তবতা যেহেতু কারোই জানা নেই, তাই প্রত্যেকেরই উচিত অন্যের ধর্মকেও সত্য মনে করা। জানার বিষয় হলো: তার এই ধারণা পোষণ করা, মুখে বলা তার ঈমানের কোনো ক্ষতি করবে কি না। তার এ বিশ্বাস যথার্থ কি না?
নিবেদক: মো. ইব্রাহিম খান
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরীয়া মতে ইসলামই একমাত্র সত্যধর্ম। অন্য সব ধর্মই বাতিল। যা দ্বীনের অকাট্য প্রামাণ্য বিষয়। ফলে ইসলাম ধর্মের সত্যতার ব্যাপারে সন্দেহ পোষণ করা এবং অন্য কোনো ধর্মকে সত্য, সঠিক বা সত্যের সম্ভাবনাময় মনে করা সুস্পষ্ট কুফরি ও ভ্রষ্টতা। অতএব, জনাব নুরুদ্দীন সাহেব এমন আকীদা পোষণ করে তা মুখে বলায় তার ঈমান নষ্ট হয়ে যাবে এবং তিনি ইসলাম ধর্মচ্যুত ও গোমরাহ বলে গণ্য হবেন। এমতাবস্থায় তার জন্য ঈমান নবায়ন করা ফরজ।
সূত্র: আল-কোরআনুল কারীম (সূরা আলে ইমরান: ৮৫); তাফসীরে ইবনে কাসীর, ১/৪৩৮, দারুল হাদিস কাহেরা; ফাতাওয়ে মাহমুদিয়া, ২/১২২, যাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল