মুহতারাম! গত দুর্গাপূজায় বাংলাদেশের এক মন্ত্রী পূজা মণ্ডপ পরিদর্শনে যান। সেখানে পূজারীদেরকে তিনি দেবীর কাছে তাঁর জন্য ভালো কিছু প্রার্থনা করার অনুরোধ করেন। জানার বিষয় হলো, এ কারণে তার ঈমান-আকীদার কোনো সমস্যা হবে কি? হলে কী ধরনের?
নিবেদক: আইয়ুব আলী
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে আল্লাহ তা'আলা ব্যতীত অন্য কোনো বস্তুকে ভালো-মন্দের মালিক মনে করা স্পষ্ট শিরিক। সুতরাং প্রশ্নোক্ত সূরতে উক্ত মন্ত্রী যদি এই আকীদা রাখেন যে দেব-দেবী ভালো-মন্দ পৌঁছানোর ক্ষমতা রাখে, তাহলে পূজারীকে দেবীর নিকট ভালো কিছু প্রার্থনা করার আবেদন করায় তার ঈমান থাকবে না। আর যদি কোনো দুনিয়াবি কারণে উক্ত কথা বলে থাকেন, তাহলে গুনাহগার হবেন। তওবা করা আবশ্যক।
সূত্র: কুরআনুল কারীম (সূরা বনী ইসরাইল, আয়াত নং ২৯); কুরআনুল কারীম (সূরা মায়েদা, আয়াত নং ৭২); নেজামুল ফতোয়া—১/৪৮, তাজ পাবলিকেশন্স।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল