মুহতারাম! মুফতি সাহেব, জনৈক মহিলাকে তার স্বামী পর্দার আদেশ দেন। ফলে তার স্ত্রী বলে ওঠে, পর্দা তো অবরোধ। আমি পর্দা করব না। আপনার পর্দা নিয়ে আপনি থাকেন। আমি ইউনিভার্সিটি, ইউরোপ-আমেরিকার মানুষের মতো চলব। জানার বিষয় হলো, ইসলামী শরীয়তের ফরজ বিধানকে নিয়ে এরকম ঠাট্টা করলে তার বিধান কী হবে? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

নিবেদক: সালমান, লক্ষ্মীপুর

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ী দৃষ্টিতে অকাট্যভাবে প্রমাণিত শরীয়তের কোনো ফরজ বিধান পালনে অস্বীকার করা মারাত্মক গর্হিত কাজ, তবে এর দ্বারা ব্যক্তি ঈমানচ্যুত হয় না। সুতরাং প্রশ্নোক্ত মহিলার পর্দার বিধান পালনে অস্বীকার জ্ঞাপন করা ও পর্দা না করার দ্বারা সে ফাসেকা ও মারাত্মক গুনাহগার বলে সাব্যস্ত হবে। অবশ্য কেউ যদি এ জাতীয় ফরজ বিধানকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে কিংবা তার ফরজ হওয়ার বিষয়টি অস্বীকার করে, তবে এর দ্বারা সে ঈমানচ্যুত হয়ে কাফের হয়ে যাবে।

সূত্র: আকীদাতুত তহাবি—৭৪, ইসলামিয়া; আল-ফিকহুল হানাফী—৫/৫২০, দারুল কলম; ফতোয়ায়ে হাক্কানিয়া—১/১৪৫, দারুল উলুম।

 

মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল