মুহতারাম! রাসেল আল্লাহকে বিশ্বাস করে এবং ইসলাম ধর্মকে পূর্ণ বিশ্বাস করে ও সে অনুযায়ী চলার চেষ্টা করে। কিন্তু সে হিন্দুদের দুর্গাপূজায় যায়। রাসেলকে জিজ্ঞাসা করা হলে, তুমি পূজায় যাও কেন? তখন সে বলে, আমি নাজায়েজ মনে করেই যাই পূজা দেখতে। জানার বিষয় হলো, হিন্দুদের পূজাকে হারাম মনে করে শুধু আনন্দের জন্য দেখতে গেলে কি তার ঈমানের কোনো সমস্যা হবে? সঠিক দলিল দিয়ে বাধিত করবেন।
নিবেদক: আব্দুল্লাহ আল মামুন
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরঈ দৃষ্টিতে বিধর্মীদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা সম্পূর্ণ নাজায়েজ ও হারাম। সুতরাং প্রশ্নোক্ত রাসেল মিয়া আকীদা-বিশ্বাস ঠিক রেখে হিন্দুদের পূজা দেখতে যাওয়ার দ্বারা তার ঈমানের কোনো সমস্যা না হলেও তা অত্যন্ত ঘৃণিত কাজ হওয়ায় তা থেকে বিরত থাকা একান্ত কর্তব্য।
সূত্র: বাহরুর রায়েক—৫/১২৫, যাকারিয়া; এমদাদুল ফতোয়া—৩/২৬৯, দারুল উলুম করাচি।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল