মুহতারাম! আব্দুল করিমের আকীদা হলো, নবীগণ নবুওয়াত প্রাপ্তির পূর্বে কবীরা গুনাহ করেছেন। এবং তিনি দুই-একজন নবীর নামও উল্লেখ করে থাকেন। জানার বিষয় হলো, এই ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কী এবং আব্দুল করিমের বিধান কী? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

নিবেদক: মাহমুদ বিন কাসেম

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বসম্মত আকীদা মতে সকল নবী-রাসূলগণ সর্বাবস্থায় সব ধরনের গুনাহ থেকে মাসুম ও মুক্ত ছিলেন। সুতরাং প্রশ্নোক্ত আব্দুল করিমের “নবী-রাসূলগণ নবুওয়াত প্রাপ্তির পূর্বে কবীরা গুনাহ থেকে মাসুম ছিলেন না” মর্মে আকীদা পোষণ করা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শবহির্ভূত ও সুস্পষ্ট গোমরাহী এবং এর কারণে সে গোমরাহ হিসেবে বিবেচিত হবে।

সূত্র: তারার খানিয়া—৭/৩০১, যাকারিয়া; হিন্দিয়া—২/২৬৩, যাকারিয়া; তানভীরুল আবসার—৬/৩৭০, যাকারিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল