মুহতারাম! আমাদের এলাকায় কিছু রাজারবাগী লোক আছে। তারা দেয়ালে লিখেছে যে, “ঈদে মিলাদুন্নবী পালন করা প্রত্যেক মুসলমানের উপর ফরয।” জানার বিষয় হলো, এরূপ কথা বলা ও বিশ্বাস করার হুকুম কী? জানিয়ে বাধিত করবেন।
নিবেদক—মুহা. শাহাদাত হুসাইন
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরিয়া মতে, কোনো ফরয বিধান প্রমাণিত হওয়ার জন্য অকাট্য, প্রামাণ্য ও অর্থবহ নস দ্বারা সাব্যস্ত থাকা জরুরি। এতদভিন্ন কোনো জিনিসকে ফরয বলে দাবি করা গোমরাহী ও ভ্রষ্টতা।
অতএব, প্রশ্নোক্ত রাজারবাগী বা যারা এমন আকীদা পোষণ করে, তাদের কথা সঠিক নয়। বরং তা গোমরাহী ও ভ্রষ্টতা। এ থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলমানের কর্তব্য।
সূত্র: মেরকাতুল মাফাতিহ—১/২২২, আশরাফিয়া; ইমদাদুল ফাতাওয়া—৬/২১২, দারুল উলুম করাচি; ফাতাওয়ায়ে মাহমুদিয়া—৫/৩৮৩, জাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল