মুহতারাম মুফতি সাহেব,  বর্তমানে কিছু নামধারী শাহবাগী ও তাদের অনুসারীদের মধ্যে দেখা যায়,রাস্তায় কুকুরকে টুপি পরিয়ে টুপির প্রতি ব্যঙ্গ-বিদ্রূপ করা, ছাগলের দাড়িকে কেন্দ্র করে দাড়ির ব্যঙ্গ করা এবং পুতুল বানিয়ে জুব্বা পরিয়ে জুব্বাকে উপহাস করা। এভাবে টুপি, দাড়ি, জুব্বা ইত্যাদি ইসলামী নিদর্শনকে ব্যঙ্গ-বিদ্রূপ ও অবজ্ঞা করার শরয়ি বিধান কী? এই সকল শিয়ারে ইসলামের অবজ্ঞাকারী আদৌ মুমিন থাকবে কি?

নিবেদক: মাহদী হাসান

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

ইসলামী আকিদা মতে, শরিয়তের কোনো বিষয়কে শরিয়তের নিদর্শন হিসেবে জেনে-বুঝে ঠাট্টা, উপহাস বা অবজ্ঞা করা কুফরির কারণ। সুতরাং প্রশ্নোক্ত ব্যক্তিরা টুপি, দাড়ি, জুব্বা ইত্যাদিকে ইসলামের নিদর্শন হিসেবে জেনে-বুঝে যদি সেগুলোকে অবজ্ঞা ও উপহাস করে, এতে তারা ঈমানচ্যুত বলে গণ্য হবে।

অতএব, এমন ব্যক্তির জন্য অনতিবিলম্বে খালেছ নিয়তে তওবা করা এবং প্রয়োজন হলে ঈমান নবায়ন করা আবশ্যক।

সূত্র. (সূরা নূর : ৬৫–৬৬; ফাতাওয়া শামী, ২/৫৩০–৫৩১; আহসানুল ফাতাওয়া, ১/৪২।)

 

মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল