মুহতারাম, আমাদের অনেক মুসলমান ভাই বিধর্মীদের মন্দির, গির্জা ইত্যাদি ধর্মীয় স্থানগুলোতে গিয়ে সেগুলোর সম্মান প্রদর্শন করে থাকে। আবার অনেকে বিধর্মীদের ধর্মীয় বই-পুস্তক ইত্যাদি ধর্মীয় বস্তুগুলোকে বিভিন্নভাবে সম্মান প্রদর্শন করে থাকে। জানার বিষয় হলো, শরয়ী দৃষ্টিতে এর বিধান কী? এর কারণে কুফরী আবশ্যক হবে কি না? বিস্তারিত জানাবেন।

নিবেদক: মুহা. মুঈনুদ্দীন তাহের

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরীয়তের দৃষ্টিতে বিধর্মীদের রীতি-নীতি ও ধর্মীয় গ্রন্থাদির প্রতি সমর্থনপূর্বক সম্মান প্রদর্শন করা কুফরী। অন্য কোনো কারণে করলে কুফরী হবে না।

সুতরাং, প্রশ্নোল্লিখিত কাজগুলো সমর্থনপূর্বক করলে কুফরীর বিধান প্রয়োগ হবে। অন্য কোনো কারণে করলে কুফরী হবে না। কিন্তু সর্বাবস্থায় বিজাতীয় রীতি-নীতি এবং তাদের ধর্মীয় যাবতীয় কর্মকাণ্ড পরিপূর্ণ পরিহার করা জরুরী।

সূত্র. (আবু দাউদ শরীফ, হাদিস নং–৪০৩০; রদ্দুল মুহতার, ৬/৩৫৬, জাকারিয়া; মুহীতে বোরহানী, ৫/৫৭৬, আল-মজলিসুল ইলমী।)

 

মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল