মুহতারাম! অনেককে দেখা যায়, যারা শুধুমাত্র কুরআনকেই ইসলাম ধর্মের বিধান ও আইন হিসেবে মানেন ও বিশ্বাস করেন। তারা হাদিসকে অস্বীকার করেন। তাই তাদের ব্যাপারে শরায়তের বিধান কী?

নিবেদক: মুহা. আইয়ূব আলী

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

কুরআনে কারীমের স্পষ্ট ভাষ্য মতে, কোরআনের মতই রাসূল (সাঃ)-এর হাদিসও ইসলামী বিধান সাব্যস্তকরণের অন্যতম উৎস। তাই কোরআনের শ্রেষ্ঠত্ব স্বীকার করে হাদিসকে অস্বীকার করা প্রকান্তরে কোরআনকে অস্বীকার করার নামান্তর। যা সুস্পষ্ট কুফরী।

সুতরাং, যারা হাদিসকে অস্বীকার করার উদ্দেশ্যেই শুধু কোরআনকেই ইসলাম ধর্মের বিধান ও আইন হিসাবে মান্য করার শ্লোগান দেয়, তারা মুমিন নয়।

সূত্র (সূরা আন-নাহল, আয়াত নং–৪৪; সূরা আন-নাজম, আয়াত নং–৩–৪; ইকফারুল মুলহিদিন, পৃষ্ঠা–১৮৭, হরফ।)

 

মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল