জনাব সাগর মিয়া এক ফকিরের কাছে মুরিদ হন, যার আকিদা হলো, “মানুষ মৃত্যুর পর প্রত্যেকে নিজ কর্মফল অনুযায়ী বিভিন্ন আকৃতিতে দুনিয়াতে আসে।” যারা খারাপ কাজ করেছে, তারা কুকুর, বিড়াল ইত্যাদির আকৃতিতে দুনিয়াতে আসে।

জানার বিষয় হলো, এমন আকিদা পোষণ করা কি সহিহ এবং এমন ব্যক্তির কাছে মুরিদ হলে করণীয় কী?

নিবেদক: মুসলেহ উদ্দিন

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

ইসলামী আকিদা মতে, মানুষের মৃত্যুর পর শারীরিক বা আত্মিকভাবে দ্বিতীয়বার ভিন্ন কোনো আকৃতিতে দুনিয়াতে ফিরে আসা সম্ভব নয়; বরং মৃত্যুর পর প্রতিটি রূহ বিশেষভাবে সংরক্ষিত থাকে। কেয়ামতের দিন যার পুনরুত্থান ঘটবে। ভিন্ন আকৃতিতে পুনর্জন্মের আকিদা সহিহ নয়; বরং নিতান্তই বিভ্রান্তিকর।

সুতরাং, প্রশ্নোক্ত সূরতে উক্ত ফকিরের আকিদা সহিহ নয়; তা নিতান্তই ভুল ও বিভ্রান্তিকর। তাই এরূপ আকিদা লালনকারীর মুরিদ হওয়া কোনোভাবেই জায়েজ নেই।

সূত্র (সূরা গাফির, ৪৬; তাকমিলাতু ফাতহিল মুলহিম, ৩/২৩৫, দারুল কলম; আল-মাউসুআতুল ফিকহিয়্যাহ।)

 

মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল