বাংলাদেশে বর্তমানে প্রচলিত একটি দলের আকীদা হলো, “জিহাদ না থাকলে নামাজের কোনো দাম নেই।” জানার বিষয় হলো, শরয়ী দৃষ্টিতে এ ধরনের আকীদা কেমন? এই বিষয়ে আহলে হকের আকীদা কী?
নিবেদক—দিদার বিন খোরশেদ
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
কোরআন-হাদিসের স্পষ্ট ভাষ্যমতে, ইসলামের মূল উদ্দেশ্য হলো নামাজ, রোজাসহ শরিয়তের মৌলিক বিধানগুলো। বাকি জিহাদ হলো উক্ত ইবাদতগুলোর আদায় নিশ্চিত করার প্রক্রিয়া মাত্র। “জিহাদ ছাড়া নামাজের কোনো দাম নেই” মর্মে উক্তি চরম মূর্খতাপূর্ণ, নিতান্তই ভ্রান্ত মতবাদ।
সুতরাং প্রশ্নের বিবরণ মতে, বর্তমানে প্রচলিত দলের আকীদা “জিহাদ না থাকলে নামাজের কোনো দাম নেই” তা নিতান্তই ভুল এবং ভ্রান্ত মতবাদ।
সূত্র: আল-কুরআনুল কারিম, সূরাতুল হজ—৪১; আল-আকাইদুল ইসলামিয়া—১/১৫৮, দারুস সালাম; রদ্দুল মুহতার—৬/১৯১, আযহার।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল