জনৈক ব্যক্তি চা দোকানদার। একবার তার দোকানে সকাল সকাল নাস্তা করার পর টাকা পরে দেওয়ার কথা বললে সে বলে যে, “আপনি আমার প্রথম কাস্টমার। আপনাকে যদি বাকি দিই, তাহলে পুরো দিন আমার দোকানে লস হবে।” সুতরাং বাকি দেওয়া যাবে না। জানার বিষয় হলো, এ ধরনের আকীদা রাখার বিধান কী?

নিবেদক—মোহাম্মদ আইয়ুব আলী

 

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

ইসলামী আকীদা মতে, কুলক্ষণে বিশ্বাস গ্রহণযোগ্য নয়। ফলে এরূপ বিশ্বাস পরিত্যাগযোগ্য।

সুতরাং প্রশ্নোক্ত সূরতে উক্ত চা দোকানদারের উক্তি “আপনি আমার প্রথম কাস্টমার। আপনাকে যদি বাকি দিই, তাহলে পুরো দিন আমার দোকানে লস হবে”—এরকম বলা ও আকীদা রাখা ভিত্তিহীন, যা কুসংস্কারের অন্তর্ভুক্ত। এ ধরনের বিশ্বাস পরিহার করা আবশ্যক।

সূত্র:(তিরমিজি, হাদিস: ২১৪৩; নিজামুল ফাতাওয়া—১/৮২, তাজ পাবলিকেশন; কিতাবুন নাওয়াজিল—১/৩৬৯, জাকারিয়া।)

 

মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,

শেখ জানূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসা, (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯
মুফতি
, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল